Header Border

ঢাকা, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৬১°সে

লাক্স সুপারস্টার থেকে গ্ল্যামার জগতে কনক মিমের স্বপ্নযাত্রা

রাজবাড়ীর এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কনক মিম এখন ধীরে ধীরে গ্ল্যামার জগতে নিজের অবস্থান তৈরি করার পথে এগিয়ে যাচ্ছেন। সবুজে ঘেরা শান্ত পরিবেশে তার বেড়ে ওঠা। সেখানেই কেটেছে শৈশব ও শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ। পরবর্তীতে পড়াশোনার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসেন তিনি। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্রী কনক মিম।

মিডিয়া জগতের সঙ্গে শুরুতে কোনো সম্পর্ক ছিল না তার। পড়াশোনাকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল তার জীবন। তবে হঠাৎ করেই জীবনের মোড় ঘুরে যায় একটি সিদ্ধান্তে। লাক্স সুপারস্টারের অডিশনের বিজ্ঞপ্তি চোখে পড়তেই আগ্রহ জন্মায় তার। পরিবারের সঙ্গে আলোচনা করে সাহসিকতার সঙ্গে অংশ নেন এই জনপ্রিয় প্রতিযোগিতায়।

হাজারো প্রতিযোগীর ভিড়ে নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে সেরা দশে জায়গা করে নেন কনক মিম। যদিও চূড়ান্ত বিজয়ী হতে পারেননি, তবুও এই অর্জন তার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মই কনক মিমের জন্য গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রবেশের পথ তৈরি করেছে। বর্তমানে তিনি কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তার লক্ষ্য পরিশ্রম, নিষ্ঠা এবং প্রতিভার মাধ্যমে এই অঙ্গনে একটি শক্ত অবস্থান গড়ে তোলা।

কনক মিম বলেন, “লাক্স সুপারস্টার আমার কাছে শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমার মিডিয়া যাত্রার প্রথম অধ্যায়। এখান থেকেই আমার স্বপ্নপূরণের পথচলা শুরু।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মঞ্চ থেকে পর্দা-শোবিজে উজ্জ্বল হতে চলেছেন মুসকান
মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪’ প্রতিযোগিতায় সোনিয়া রায়ের অর্জন
বিশেষ অ্যাওয়ার্ডে সম্মানিত সাংবাদিক হৃদয় খান
ফ্যাশন ও লাইফস্টাইলে জনপ্রিয় মুখ বুশরা কবির
শিফা গ্রুপের নতুন উদ্যোগ, মাওনায় ৫ তারকা হোটেল প্রজেক্ট ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় হুমায়রা

আরও খবর