Header Border

ঢাকা, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৪১°সে

গোপনে বিয়ে সারলেন চিত্রনায়িকা হুমাইরা সুবাহ

ঢাকাই শোবিজের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ বিয়ে করেছেন। বেশ কিছুদিন আগেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি। সম্প্রতি নিজেই বিয়ের খবর জানিয়ে নতুন জীবনের সূচনার কথা জানান এই অভিনেত্রী।

সুবাহর ভাষ্য, তাদের বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধন আগেই সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত থাকায় বিষয়টি তখন প্রকাশ করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শিগগিরই আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত থাকলেও তার পারিবারিক নিবাস ঢাকায়।

বিয়ের খবর প্রকাশের পর স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন সুবাহ। এরপরই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সাড়া পড়ে যায় তার পোস্টের মন্তব্যঘরে।

নতুন জীবনের শুরুতে হুমাইরা সুবাহ ও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং অনুসারীরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’

আরও খবর