Header Border

ঢাকা, রবিবার, ১০ই মে, ২০২৬ ইং | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪°সে

গায়ক থেকে নায়ক শেখ সাদী, নায়িকা অনামিকা ঐশী

এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদী। ‘ললনা’ গান দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর বেশ কয়েকটি মৌলিক গান উপহার দিয়েছেন। দর্শক-শ্রোতারাও সেগুলো পছন্দ করেছেন। এরপর থেকে ভাণ্ডার সমৃদ্ধ করতে মৌলিক গান একের পর এক দিয়ে দর্শকদের মনে পোক্তভাবে জায়গা করে নিচ্ছেন।

এদিকে অনামিকা ঐশী টিকটকে তারকাখ্যাতি পেয়েছে অনেক আগেই। কিন্তু মিডিয়াতে তেমন একটা কাজ তার করা হয়ে উঠেনি। এবার টিকটকে তারকাখ্যাতি পর সিনেমায় নায়িকা চরিত্রে প্রথমবার অভিনয়ের সুযোগ পেলেন। তাও আবার এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী শেখ সাদীর বিপরীতে। শেখ সাদীর ও এটা প্রথম সিনেমা।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘সংশয়ী’। এটি পরিচালনা করবেন আবু তাওহীদ হিরন। ছবিটির প্রযোজক তামিম হোসেন। ছবিটির শুটিং শুরু হবে ২০ জুন থেকে ঢাকার আশেপাশে। পরিচালক হিরন জানালেন, ‘সংশয়ী’ সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী এবং অনি চরিত্রে কাজ করবেন শেখ সাদী। হয়তো অনেকে বলতে পারে নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলবো নতুন কিছু করার আশায়। আশা করছি ভালো কিছু তাদের নিয়ে করার চেষ্টা করবো।

সাদি বলেন, হিরন ভাইয়ের পরিচালনায় এ প্রথম সিনেমায় অভিনয় করছি। আমার গান নিয়েই ধ্যান ধারনা কিন্তু যখন গল্পটা নিয়ে হিরন ভাই আমার সাথে কথা বলে তখন আর না করতে পারি নাই। তার নির্মিত আদম সিনেমার কিছু অংশ দেখার পরে মনে হয়েছে নির্মাতা হিসেবে তিনি ভালো। গল্পটা যেহেতু ভালো আমি বিশ্বাস করি গল্পের জন্যই দর্শক প্রেক্ষাগৃহে যাবে। আর এ ছবিতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। তাই দর্শক এতে আমাকে নতুনরূপে দেখতে পাবেন।

ঐশী বলেন, শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো। আমি অনেক উৎফুল্ল এই সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই সিনেমায় কাজ করতে যাচ্ছি। যখন গল্পটা হিরন ভাই আমাকে শুনাই তখন একবারে ওকে বলে দিছি। দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি
গোপনে বিয়ে সারলেন চিত্রনায়িকা হুমাইরা সুবাহ
পূজা চেরির পলিটিক্সের শিকার রাজ রিপা
১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’
‘আতরবিবিলেন’-এর গান ‘তোরই মায়ায়’ প্রকাশ
আজ ঢাকাই সিনেমার ভয়ংকর খলনায়ক ডিপজলের জন্মদিন

আরও খবর