Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৫.০৪°সে

শাকিব-দেবের পর এবার বাপ্পির নায়িকা জাহারা মিতু

শাকিব-দেবের পর জাহারা মিতুর নায়ক হচ্ছে বাপ্পী চৌধুরী। প্রথমবারের মতো তারা জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। একটি বিশ্বস্ত সুত্রে জানা গেছে ছবিটির নাম ‘যন্ত্রণা’। ছবিটি পরিচালনা করবেন অপূর্ব রানা। বাপ্পী চৌধুরী আগে চূড়ান্ত থাকলেও নায়িকা হিসেবে নতুন করে যোগ দিলেন জাহারা মিতু। সবকিছু ঠিক থাকলে বাপ্পী-মিতুর ‘যন্ত্রণা’র শুটিং শুরু হবে ২২ জুন থেকে।

যন্ত্রণা ছবি প্রসঙ্গে পরিচালক জানান, নায়িকার নাম জানাতে আরও ক’দিন লাগবে। মিতুকে চুক্তিবদ্ধ করার বিষয়ে তিনি আপাতত কিছুই জানাতে চান না। বললেন, চমক হিসেবে থাকুক। এ মাসেই শুটিং শুরু হবে। দু একদিনের মধ্যে কাপ্তাইসহ টুরিস্ট এলাকাতে যাবো। শুনেছি, লকডাউনের কারণে ওইসব এলাকায় শুটিংয়ের অনুমতি নেই। অনুমতি পেলে এ মাসেই শুটিং হবে।

এদিকে আগুন ও কমান্ডোর শুটিং প্রসঙ্গে মিতু বলেন, আগুনের বিষয়টি পরিচালক জানেন, আর ‘কমান্ডো’র শুটিং হওয়ার কথা ছিলো ২৫ জুন থেকে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কলকাতার আর্টিস্টদের সেটা সম্ভব হচ্ছে না বলে আপাতত পেছানো হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই শুটিং শুরুর কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর