Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

চিত্রনায়ক মুন্নার বাবা আর নেই

চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক মাহাবুবুর রশীদ মুন্না’র পিতা আলহাজ্ব আব্দুল হালিম আজ সকাল সাড়ে ১০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ২৬ দিন অসুস্থ অবস্থায় ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

বাবার মৃত্যুর পর চিত্রনায়ক মুন্না নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি জানান। তিনি বলেন, ‘আমার বাবা আলহাজ্ব আব্দুল হালিম দীর্ঘ ২৬ দিন অসুস্থ অবস্থায় আই সি ইউ লাইফ সাপর্টেতে থাকার পর আজ সকাল ১০.৩০ ঘটিকায় ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন৷
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন’৷

মরহুমের নামাযে জানাজা আজ শুক্রবার বাদ মাগরিব দক্ষিন বনশ্রী জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় গোরস্থানে হবে দাফন করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, চিত্রনায়ক মুন্না উত্তম আকাশ পরিচালিত ধূসর কুয়াশা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুন এবং পুস্পিতা পপি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর