Header Border

ঢাকা, রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৩৩°সে

শেষ হলো শাহেন শাহ ও জারার ‘ফেরারী’

নতুন একটি ছবির কাজ শেষ করলেন নতুন প্রজন্মের নায়িকা সানিয়া জামান জারা। ছবির নাম ‘ফেরারী’। তার বিপরীতে অভিনয় করেছেন শাহিন শাহ। ছবিটি পরিচালনা করেছেন হাবিব খান। গেলো বছর শুরু হয়েছিল শাহিন শাহ-সানিয়া জামান জারার ‘ফেরারী’ ছবিটির শুটিং। করোনার কারণে কয়েক দফা স্থগিত করা হয় শুটিং। অবশেষ গেলো মাসে শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক হাবিব খান।

হাবিব খান বলেন, আলহামদুলিল্লাহ, অবশেষে ফেরারী ছবিটির শুটিং শেষ হলো। পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় কঠিন মুহূর্তেও শুটিং শেষ করা সম্ভব হয়েছে।

জারা বলেন, বেশ ভালো একটা গল্পের ছবি। সমাজ সচেতনতামূলক অনেক বার্তা থাকবে এই ছবিটিতে। শুটিং শেষ করে মনে হয়েছে ভালো একটি ছবি হয়েছে। দর্শকেরা যেমন ছবি চান সেটি তেমন একটি ছবি হবে।

সমাজের আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবি ‘ফেরারী’। আর এই ছবিটিতে শাহেন শাহ ও জারা ছাড়াও আরো আছেন- কাজী হায়াৎ, দিলারা ও হাবিব খান প্রমুখ।

উল্লেখ্য, নতুন প্রজন্মের নায়িকা জারা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন । এগুলোর মধ্যে তার মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ও রাজু চৌধুরীর ‘শুটার’। সম্প্রতি তিনি অভিনয় করলেন “বিদায় বেলা” ও ” মুনাফিক” ছবিগুলো। এছাড়া মোহাম্মদ আসলামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই উঠতি নায়িকা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’
নতুন করে আলোচনায় আবীর চৌধুরীর ‘রাগী’

আরও খবর