Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩৪.৫৬°সে

মুক্তি পেল ‘কথা দিলাম’ ছবির প্রথম গান

জামশেদ ও কেয়ার নতুন ছবি ‘কথা দিলাম’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা।

তিন মিনিট ৩৩ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, বিরহ কান্না-তে গানের তালে তালে হাঠছেন নায়িকা কেয়া। আর এই গানের ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিতে ভিজা অবস্থায় দেখা গেছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী কেয়ার সঙ্গে অভিনেতা জামশেদের রসায়ন। গানের কথা জসিম উদ্দিন আকাশ। গানটি সুর করেছেন এস কে শানু

জসিম উদ্দিন আকাশের প্রযোজিত ও কাহিনীতে ‘কথা দিলাম’ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা,আন্জুমান শিরীন, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনা প্রমুখ।

ছবিতে ৫টি গান ব্যবহার করা হয়েছে। সালমা ছাড়াও সংগীত শিল্পী হিসেবে আরো গানে আছেন এস আই টটুল, আকাশ সেন, এস কে শানু ও হৈমন্তী করসিত দাস। গানগুলো কোরিওগ্রাফি করেছেন রোহান অ্যান্ড বেলাল। সংগীত পরিচালক ছিলেন পরাগ বিশ্বাস, এস আই টুটুল, আকাশ মাহামুদ, আরও অনেকেই

উল্লেখ্য, এর মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি এই বছরে দিনক্ষণ দেখে মুক্তির কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর