Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৫৩°সে

রানা বর্তমানের ‘এতদিন কোথায় ছিলে’ নিয়ে লামিমা লাম

সময়ের মেধাবী নির্মাতা রানা বর্তমানে ‘এতদিন কোথায় ছিলে’ টেলিফিল্মের মাধ্যমে পর্দায় আসছে লামিমা লাম। টানা তিনদিন সুটিং শেষ করে টেলিফিল্মটি এখন সম্পাদনার টেবিলে। চলতি মাসেই দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ও ডিজিটাল ফ্ল্যাটফর্মে টেলিফিল্মটি প্রকাশিত হবে।

টেলিফিকশনটি প্রযোজনা করেছেন দেশের আলোচিত প্রতিষ্ঠান গ্রীন ওয়েব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান শাহেদ চৌধুরী। এতদিন কোথায় ছিলে টেলিফিল্মটি রচনা করেছেন পোড়ামন টু, লিডার আমি বাংলাদেশ সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র লেখক দেলোয়ার হোসেন দিল। চিত্রগ্রহন করেছেন এসময়ের ব্যাস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা। অসাধারণ আলোকসজ্জায় ছিলেন লাইটগ্রাফার কাশেম।

লামিমা লাম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যাস্ত অভিনেতা, ব্ল্যাক এক্টরস হর্স সোহেল মন্ডল, নাট্যগুরু নিয়াজ মোহাম্মদ তারিক, গুনি অভিনেত্রী হাসিমুন, আনবি রনিও, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম সহ অনেকে। প্রথম দিনের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা আনিচ সিকদারকে। প্রধান সহকারী ছিলেন ওমর ও জবা আক্তার, পার্থ, তুষার ইমরান।

এ-সম্পর্কে নির্মাতা রানা বর্তমান বলেন, ঢাকা ও ঢাকার বাহিরে ফিল্মটি সুটিং করেছি। সুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সকল বাধা’কে উপড়ে টানা সুটিং শেষ করে এডিটিং টেবিলে এতদিন কোথায় ছিলে। গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি স্টোরী। শিগ্রই দেখবেন ও বিনোদন উপভোগ করবেন বলে আশা করছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
শিশু শিল্পী আনাহিতার সাফল্য
শামীম জামানের পরিচালনায় স্ত্রীর অভিষেক
বিশ্বকাপ ফুটবলের আমেজে বঙ্গ-তে ‘ব্যাচেলর পয়েন্ট’
পর্দায় ফিরলেন অভিনেত্রী অনন্যা অনু

আরও খবর