Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৯৪°সে

মুক্তির আগেই ব্লকবাস্টারের পথে ‘পুষ্পা ২ : দ্য রুল’

প্রেক্ষাগৃহে আরও এক বার উঠতে চলছে ‘পুষ্পা’ ঝড়। বহু প্রতীক্ষার পর আগামীকাল ৫ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে বিশ্বব্যাপী। তার আগেই বক্স অফিসে ঝড় তুলেছে আল্লু অর্জুনের এই ছবি। অগ্রিম বুকিংয়ের মাত্র এক দিনেই ১০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে।

মুক্তির দু’দিন আগেই ১০ লক্ষ টিকিট বিক্রি হওয়ায় ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে আল্লুর ‘পুষ্পা ২ : দ্য রুল’

সুকুমার পরিচালিত এই ছবি এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। নেট কালেকশন আনুমানিক ৩৫.৫৮ কোটি টাকা, এর মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালি ভাষা রয়েছে। তেলুগু ভাষায় প্রি-বুকিং হয়েছে ১৭.১৬ কোটি টাকার, এরপর তালিকায় হিন্দি, সেখানে আয় ১২ কোটির কাছাকাছি। তৃতীয় স্থানে মালয়ালি ভাষা, আয়ের পরিমাণ ১.০২ কোটি টাকা। এখনও দু’দিন বাকি, এই ধারা অব্যাহত থাকলে টিকিট বিক্রি ও আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাশুড়ি থেকে যা উপহার পেলেন রাশমিকা
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
মাত্র ৪দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটি ছাড়িয়ে গেছে লিও
তারকাদের উপস্থিতিতে ফ্রান্সে বিশ্বকাপ ট্রফি উন্মোচন
শাহরুখ খানের দুঃসময়ে পাশে দাঁড়ালেন সনি রহমান
‘রাধে- ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ পর্যালোচনা

আরও খবর