Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬°সে

বঙ্গবন্ধু স্মরণে ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টে দোয়া ও মাহফিল

‘বঙ্গবন্ধু কারো একার সম্পদ নয়, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের, বঙ্গবন্ধু হচ্ছে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের নেতা, যার হাত ধরে আজকের এই স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, তাই তার জন্য, দোয়া না করলে আমি মনে করি , একদিন আল্লাহর দরবারে আটকে যেতে হবে, সেদিন আপনি আমি কি জবাব দিব, একবার ভেবে দেখবেন- এমন মন্তব্য করেছেন বিনোদন কেন্দ্র স্বপ্নের ঠিকানার কর্ণধার প্রযোজক রাশেদ খান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আয়োজনে গাজীপুর উলুখোলা ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা কেয়া, উলুখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক মোল্লা, যুবলীগ বিপ্লব ব্যাপারী, পরিচালক রাকিবুল আলম রাকিব, জী স্বাধীন, অভিনেতা জামশেদ শামীম এবং সাংবাদিক আহমেদ তেপান্তর। দোয়া মাহফিল শেষে বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জী স্বাধীন পরিচালিত ‘কথা দিলাম’ শুটিংয়ে অংশ নিতে সেথানে অবস্থান করা চিত্রনায়িকাও আলোচনা সভা ও খাবার বিতরণে অংশ নেন। তিনি বলেন, আজকাল মানুষ বলে বেশি, করে কম। তবে রাশেদ ভাই মনেপ্রাণে শোক দিবসকে ধারণ করেছেন বলেই সুন্দর এই আয়োজনে অংশ হয়েছি। তাকে অসংখ্য ধন্যবাদ।
সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, সাধারণত রিক্রেয়েশন সেন্টারগুলোতে শোক দিবস ঘিরে তেমন আয়োজন চোখে পড়ে না, পড়লেও তাতে রাজনীতির আবহটাই থাকে বেশি, তবে রাশেদ খানের এই আয়োজন রাজনীতির ঊর্দ্ধে উদার দৃষ্টিকোণ থেকে যা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের সকল শাহাদৎবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে কোরয়ান খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’

আরও খবর