Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

এবার পরিচালনায় অমিত হাসান

বাংলা সিনেমার এক সময়ের সুপারহিট চিত্রনায়ক অমিত হাসান। সম্প্রতি চলচ্চিত্রে খল নায়কের ভূমিকাতেও সাফল্য পেয়েছেন তিনি। কলকাতার দশর্করা তার অভিনয়ের মুন্সিয়ানা দেখেছেন। এবার এই অভিনেতা নির্মাণে ব্যস্ত হবেন। তিনি ‘পরাণ পাখি রে’ নামে একটি নাটক পরিচালনা করবেন বলে জানা গেল।

এ প্রসঙ্গে নিশ্চিত করেছেন অমিত হাসান নিজেই পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন তিনি।

অভিনেতা অমিত হহাসান বলেন, ‘সিনেমাই আমার মূল টার্গেট। তবে পরীক্ষামূলকভাবে নাটক নির্দেশনা শুরু করতে যাচ্ছি। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমি নিজে এই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করবো। আর বাকি শিল্পী কারা হবেন সেটা এই মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলবো। এরপর আগামী মাসে প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে।’

তিনি আরো বলেন ‘পরাণ পাখি রে’ নাটকটির জন্য একটা গানও লিখেছি আমি। এর রেকর্ডিং শেষ। আশা করছি দর্শক ও শ্রোতা গানটি উপভোগ করবেন।’

চিত্রনায়ক অমিত হাসানের হাতে আছে অপূর্ব রানার ‘যন্ত্রণা’, রাকিবুল আলম রাকিবের ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের সিনেমা দুটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘যাযাবর’-এর শুটিংয়ে দুর্ঘটনা, আহত ওমর মালিক
কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’

আরও খবর