Header Border

ঢাকা, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.০৫°সে

নেটফ্লিক্স-অ্যামাজনে মুক্তি পাবে ‘বর্ডার’!

দুই বাংলার সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও চোরাচালান নিয়ে চলচ্চিত্র ‘বর্ডার’। দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং সম্পন্ন করেছেন। এটি মুক্তির জন্য প্রস্তুত। মূল ভাবনায় সৈকত নাসির ও আসাদ জামান।

চিত্রনাট্য ও সংলাপে আসাদ জামান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক সুমন ফারুক। অ্যাকশন ধারার ছবিতে কাজ করার আগেই সুমন যুক্ত হন অনন্ত জলিল প্রযোজিত ‘দিন : দ্য ডে’ ছবিতে।

সুখবর হচ্ছে, সুমন ফারুক অভিনীত-প্রযোজিত ‘বর্ডার’ হলে রিলিজের পরই নেটফ্লিক্স, অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফরমে অবমুক্ত হবে। অভিনয়ে আরও আছেন সাঞ্জু জন, আশীষ খন্দকার, অধরা খান, হারুন রশিদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ
মুক্তির অপেক্ষায় পূর্ণতার ‘লাভ ৯৬’

আরও খবর