Header Border

ঢাকা, রবিবার, ৮ই মার্চ, ২০২৬ ইং | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩৩.১৮°সে

শাকিব খানের ব্যাংক হিসাব তলব করলো রাজস্ব বোর্ড

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার গত সাত বছরের লেনদেনের বিবরণ এনবিআরকে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংক হিসাবের পাশাপাশি শাকিব খানের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এছাড়া বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে।

সেইসঙ্গে শাকিব খান বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআরের চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। আয়কর অধ্যাদেশের ১৯৮৪–এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এ হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এ ধারা ব্যবহার করে এনবিআর।

২০১৯ সালে অভিনয়শিল্পী ক্যাটাগরি থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান। জানা গেছে, দুটি এওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শাকিব খান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রদর্শনের অযোগ্য হিরো আলমকে নিয়ে উজ্জ্বলের সিনেমা
শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে পলাশ
বিএফডিসিতে চিত্রনায়ক ইলিয়াস জাভেদের শেষ শ্রদ্ধা
অভিনেতা ও নৃত্য পরিচালক জাভেদ আর নেই
শিল্পী সমিতির সদস্যদের শীতবস্ত্র উপহার
চলচ্চিত্রে নায়ক হয়ে ফিরছেন চিকন আলি

আরও খবর