Header Border

ঢাকা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৬৯°সে

বিশ্বকাপ ফুটবলের আমেজে বঙ্গ-তে ‘ব্যাচেলর পয়েন্ট’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির শারীরিক অসুস্থতার কারণে শুটিং সাময়িকভাবে স্থগিত থাকায় নতুন চ্যাপ্টারের মুক্তি পিছিয়ে গিয়েছিল। তবে সব জটিলতা কাটিয়ে বুধবার (৯ জুলাই) থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাচ্ছে নতুন পর্বগুলো।

এবারের চ্যাপ্টারে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। বিশ্বকাপ ফুটবলের আবহে নির্মিত এই পর্বে ব্যাচেলর পয়েন্টের পরিচিত চরিত্রদের দেখা যাবে ভিন্ন এক আয়োজনে। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল মাঠে মুখোমুখি হবে ব্যাচেলররা। নির্মাতার ভাষায়, এটি ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’, যেখানে থাকছে হাস্যরস, প্রতিদ্বন্দ্বিতা এবং জমজমাট বিনোদনের মিশেল।

উল্লেখ্য, সম্প্রতি শুটিং চলাকালে গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হন নির্মাতা কাজল আরেফিন অমি। চিকিৎসকদের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলাও নিষিদ্ধ ছিল। ফলে চ্যাপ্টার ১৩-এর শুটিং শেষ করতে বিলম্ব হয় এবং নির্ধারিত সময়ের তুলনায় মুক্তি পিছিয়ে যায়।

তবে দর্শকদের ভালোবাসার কথা বিবেচনা করে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজে ফেরেন অমি। তার প্রচেষ্টাতেই শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত এই চ্যাপ্টারের নির্মাণ এবং তা দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

প্রকাশসূচি অনুযায়ী, ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম চারটি পর্ব (৯৭-১০০) বঙ্গ-তে মুক্তি পেয়েছে। বাকি চারটি পর্ব (১০১-১০৪) আগামী ১৬ জুলাই স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রকাশ করা হবে।

হাস্যরস, বন্ধুত্ব এবং ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভরপুর ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার ১৩ এখন দেখা যাচ্ছে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডাবিংকৃত প্রিভিউ কমিটিতে পিয়াল হাসান
শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
বোরহান খানের প্রযোজনায় টেলিফিল্ম ‘গহিনের দীর্ঘশ্বাস’
‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মানিত ঊর্মি আহমেদ
প্রকাশ পেল জামিল-মুনমুনের ‘আজব শহর’
ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি

আরও খবর