Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.৯৫°সে

চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু

চার বছর পর সিনেমা দর্শকদের সামনে আসলেন চিত্রনায়ক কায়েস আরজু। “আমার প্রেম আমার প্রিয়া” সিনেমার প্রায় চার বছর পর আজ ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে ” তুমি আছো হৃদয়ে” খ্যাত এই নায়কের নতুন সিনেমা “রুখে দাঁড়াও”। সোশ্যাল সেন্টিমেন্টের সাথে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পের দ্বন্দ-সংঘাত নিয়ে বিন্যাস্ত হয়েছে সিনেমাটির কাহিনী।

মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এতে আরো অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত,,গাংগুয়া প্রমুখ।
সিনেমাটি নিয়ে কায়েস আরজু বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।

বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ইফতেখার চৌধুরীর “মুক্তি” মেহেদী হাসানের “আগুনে পোড়া কান্না” মির্জা সাখাওয়াত হোসেনের “অপুর বসন্ত” সহ প্রায় আটটি চলচ্চিত্র। আর আগামী মাস থেকে আরো দুইটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে বলেও জানান চিত্রনায়ক কায়েস আরজু।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর