Header Border

ঢাকা, সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ২৬.৩১°সে

২রা সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে রাসেল মিয়ার ছবি ‘ভাইয়ারে’

আগামী ২রা সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘ভাইয়ারে’। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। কাহিনী সংলাপ ও গীত রচনা করেন আহমেদ ইউসুফ সাবের।

ব্রেন এন্ড লাইফ হসপিটাল প্রযোজিত ‘ভাইয়ারে’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া, এলিনা শাম্মি, জারা, সাখাওয়াত সাগর, শবনম পারভীন, বর্দা মিঠু, সিমান্ত আহমেদ প্রমুখ।

সিনেমাটি নিয়ে অভিনেতা রাসেল মিয়া বলেন, ‘সংসারের বড়ছেলে বা বড়মেয়ে যদি ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসে তাহলে পরবর্তীতে পুরো পরিবার সিনেমাহলে আসতে বাধ্য হবে, এটা আমার বিশ্বাস। পারিবারিক টানাপোড়েন, মাদক, বহুবিবাহ সহ সমাজের নানা অসঙ্গতি ছবিতে উপস্থাপন করা হয়েছে। গান ও গল্পের এই ছবিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিবে’।

ছবিটির বিভিন্ন গানের সুর ও সংঙ্গীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। কন্ঠ দিয়েছেন এসআই টুটুল, মনির খাঁন ও লায়লা। ছবিটি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করার আমন্ত্রণ জানান ছবি সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলী সবাই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী
নাম বদলে সিনেমা জমা, মনজুরুল ইসলাম মেঘের জালিয়াতি প্রকাশ্যে
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন
ঐশ্বরিয়ার পার্বতী লুকে রাজ রিপা
সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে নিয়ে ‘মন পাখি’
নায়করাজের স্মৃতিতে আবিরের আবেগঘন স্মরণ

আরও খবর