Header Border

ঢাকা, শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.১৭°সে

আসছে কুমার বিশ্বজিৎ এর ‘প্রেমের মন্ত্র’

নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ নতুন একটি গান নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হবেন শীঘ্রই। গানটির শিরোনাম ‘প্রেমের মন্ত্র’। গানটি লিখেছেন রিপন মাহমুদ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এমআর বেস্ট মিডিডিয়ার ইউটিউব চ্যানেলে শিগগির প্রকাশ হচ্ছে গানটির ভিডিও চিত্র।

কুমার বিশ্বজিৎ বলেন, দারুণ কথার একটি গান। সুর ও ভালো হয়েছে। আমি চেষ্টা করেছি কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি শ্রুতি মধুর গান করার। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

জানা গেছে গানটির ভিডিও পরিচালনা করবেন জ্বী স্বাধীন। সিলেটের সুনামগঞ্জ’র বিভিন্ন লোকেশনে আগামী সপ্তাহের প্রথম দিকে শুটিং হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নৃত্য একাডেমি নিয়ে নমিরার নতুন উদ্যোগ
মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী
বাউলসাধনায় স্বীকৃতি পেলেন রুমি সরকার
পরাগের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রকাশ পেল পলাশ লোহ’র ‘এরই নাম ভালোবাসা’
নাচে মুগ্ধতা, কণ্ঠে অভিনয়; জয়িতা রশীদের জয়যাত্রা

আরও খবর