Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) ৩১.২৪°সে

উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। জাতীয়সংগীত ও সংগঠন সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

গত শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সহ-সভাপতি প্রবীর সরদার, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক অমিতরঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক উদীচী কেন্দ্রীয় সংসদ সঙ্গীতা ইমাম প্রমুখ।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পরিবেশনায় সমবেতসংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। একক সঙ্গীত পরিবেশন করেন মাহমুদ সেলিম ও হাবিবুল আলম।

আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন ও রফিকুল ইসলাম।
আলেখ্যানুষ্ঠান ‘কেমন আছে বাংলাদেশ’ পরিবেশন করে সংগঠনের শিল্পীরা।
সবশেষে নাটক ‘অজ্ঞাতনামা’ পরিবেশন করেন উদীচীর নাটক বিভাগ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে একসঙ্গে রিপন খান, আঁখি চৌধুরী ও নাওমি
রূপ আর মেধার মেলবন্ধন নওরিন
তারকা নয়, ভালো শিল্পী হওয়ার স্বপ্ন আতিকা আফসানার
লাক্স সুপারস্টার থেকে নাটকে ইয়ুমনা
‘ রুবেল-রোজিনার রসায়নে নতুন প্রেমের গল্প
ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’

আরও খবর